Sunday, June 28, 2026

গজিয়ে উঠছে ভুঁইফোঁড় সংগঠন, আন্দোলনের নামে টাকা তুলছে অসাধু চক্র!

Date:

Share post:

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য। ঘটনার পর থেকে বিচার চেয়ে প্রতিদিনই কলকাতা শহরে কোনও না কোনও রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের মিছিল লেগেই রয়েছে। বেশিরভাগ সংগঠনই সৎ উদ্দেশ্যে বিচার চেয়ে প্রতিবাদে পথে নেমেছে। কিন্তু চিরকালই কিছু সুযোগ সন্ধানী, সুবিধাবাদী, অসৎ লোকের বিচরণ এই সমাজে রয়েছে। তাই প্রতিবাদের নামে তারাও নেমেছে রাস্তায়। উদ্দেশ্য ঘোলাজলে মাছ ধরে উপার্জন। পকেট গরম করতে মানুষের আবেগ, সেন্টিমেন্ট নিয়ে ছেলেখেলা।

ঠিক সেভাবেই আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে নির্যাতিতাকে মৃত্যুকে কাকে লাগিয়ে গজিয়ে উঠেছে ভুঁইফোঁড় সংগঠন। প্রতিবাদ, বিচারের নামে কুমিরের কান্না কাঁদছে। অসাধু চক্রর আনাগোনার খবর মিলছে। সঙ্গে উঠছে প্রশ্ন—এই ফান্ডিং আদৌ ‘জাস্টিসে’র জন্য ব্যবহার হচ্ছে তো? নাকি অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য প্রতিবাদকে জিইয়ে রাখতে চাইছেন তাঁরা।

আগামিকাল, রবিবার মহামিছিলের ডাক দিয়েছে বেশকিছু সংগঠন। সেখানে অনেক সেলিব্রিটি থাকছেন বলেও খবর। কিন্তু উদ্যোক্তাদেরই একটি অংশের অভিযোগ, “মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কিন্তু আমাদের পক্ষ থেকে টাকা চাওয়া হয়নি। হবে না।” তাই সাধারণ মানুষকে ওই উদ্যোক্তাদের সতর্কবার্তা, কেউ টাকা নিয়ে থাকলে, বা চাইলে তাঁদের সঙ্গে যেন আগে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট, সঞ্জয়ই কালপ্রিট

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...