Saturday, April 4, 2026

শিক্ষক দিবসে সুখবর, একাদশ-দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা

Date:

Share post:

যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে এবছরই দ্বাদশের পড়ুয়াদের পাশাপাশি একাদশের পড়ুয়ারাও পেতে চলেছে ট্যাব কেনার টাকা। আর সেই টাকা দেওয়া শুরু হবে শিক্ষক দিবস অর্থাৎ ৫ সেপ্টেম্বরই। ওইদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের হাতে তুলে দেবেন ট্যাবে টাকা।

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবছর ১৬ লক্ষ পড়ুয়াকে স্মার্ট ফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা পাবে। এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরই ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেনীর পড়ুয়ারা এই টাকা পাবে। কারণ দ্বাদশের পড়ুয়ারা এবছরই পেয়ে যাচ্ছে এই টাকা।

কোভিডের সময় লকডাউনের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। সেই সময় বাড়ড়িতে বসেই যাতে স্কুল পড়ুয়ারা পড়াশোনা করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই স্মার্ট ফোন বা ট্যাব দেওয়ার সূচনা করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও, উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। পাশাপাশি, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু রাজ্য সরকার শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...