Wednesday, June 24, 2026

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল তুষার চিতা- রেড পান্ডা

Date:

Share post:

পাহাড় প্রেমী বাঙালিকে সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা। এবার পুজোয় শৈল শহরে বেড়াতে গেলে দার্জিলিং চিড়িয়াখানা না গিয়ে থাকতেই পারবেন না পর্যটকরা। কারণ শারদোৎসবের আগেই নতুন অতিথির আগমন দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে ( Padmaja Naidu Himalayan Zoological Park)। জন্ম নিলো দুটি তুষার চিতা ও চারটি রেড পান্ডা শাবক (Two snow leopards and four red panda cubs were born)। খুশি বনকর্মীরা। এই নিয়ে বর্তমানে তুষারচিতার সংখ্যা বেড়ে হল ১১, রেড পান্ডা হল ১৯টি। আপাতত চিড়িয়াখানা থেকে কিছুটা দূরে তোবগেদাড়ায় জাল দিয়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশে তাদের রাখা হয়েছে।

দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে খবর প্রায় একই সময়ে তুষার চিতা রাহানার দুই শাবকের জন্ম হয়েছে। আপাতত মায়ের সঙ্গেই রাখা হয়েছে তাদের। ২৪ ঘণ্টাই খুদে অতিথিদের নজরদারি চালাচ্ছেন চিকিৎসকেরা। গত জুলাই মাসের শেষের দিকে রেড পান্ডা দম্পতি নিক্কি এবং প্রন্ন চার শাবকের জন্ম দেয় ৷ গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় দার্জিলিং চিড়িয়াখানাতেই একমাত্র গত ৩০ বছর ধরে সাফল্যের সঙ্গে রেড পান্ডা এবং তুষার চিতার ক্যাপটিভ ব্রিডিং প্রক্রিয়া চলছে। প্রতিবছরই নিয়ম করে দুটি থেকে তিনটি রেড পান্ডাকে কলার পরিয়ে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের জঙ্গলে ছাড়া হয়। এরপর সেগুলির গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হয়। কোথায় যাচ্ছে, কতটা যাচ্ছে সেইসমস্ত বিষয় ট্র্যাক করা হয়। পাশাপাশি নতুন করে জঙ্গলে রেড পান্ডার জন্ম হচ্ছে কিনা সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...