Tuesday, June 23, 2026

আমের দেখা নেই, কেমিক্যাল মিশিয়েই তৈরি ‘মারণ’ ম্যাঙ্গো জুস! ভাইরাল ভিডিওতে শোরগোল 

Date:

Share post:

গরম হোক বা মরসুমের অন্য কোনও সময়। ঠান্ডা পানীয় দিয়ে তৃষ্ণা মেটাতে কার না ভালো লাগে? তার উপরে যদি আমের কোনো শরবত বা জুস হয় তাহলে তো কথাই নেই। সারাবছরই ঠান্ডা পানীয়ের মধ্যে একাধিক কোম্পানির ম্যাঙ্গো জুস-ই (Mango Juice) বাজারে বিক্রি হয়। তবে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে ম্যাঙ্গো জুস তৈরির পদ্ধতি দেখে রীতিমতো মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আম তো দূর, শুধুমাত্র কেমিক্যাল (Chemical) ব্যবহার করেই কারখানায় তৈরি হচ্ছে জুস। তা বাজারে ম্যাঙ্গো জুসের নামে দেদারে বিক্রি হচ্ছে। জুসে মেশানো হচ্ছে চিনি, বিভিন্ন রঙের একাধিক কেমিক্যাল। তবে এই জুস কোন কোম্পানির তা এখনও স্পষ্ট হয়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। নেটিজেনদের মতে, এভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কোম্পানিগুলি। অবিলম্বে এসব খাওয়া বন্ধ করা দরকার এবং যারা এসব বানাচ্ছে তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। অনেকেই লিখেছেন, ‘এভাবে তৈরি হয়! আমের পাল্প নেই শুধু কেমিক্যাল দিয়ে মানুষের সর্বনাশ হচ্ছে’।

ভিডিওতে নজরে এসেছে, প্রথমে চিনি ঢালা হচ্ছে একটি পাত্রে। এরপর প্লাস্টিকের প্যাকেট থেকে একে একে রঙবেরঙের বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এই মারণ ম্যাঙ্গো জুস।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...