Tuesday, March 31, 2026

বন্দে ভারতে বিজেপির দাদাগিরি! ধাক্কা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে

Date:

Share post:

শনিবারই দূর থেকে পতাকা নেড়ে মিরাট-লক্ষ্ণৌ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। ভিড় বাড়াতে সেই ট্রেনে যে বিজেপি কর্মীদের তুলেছিলেন যোগী আদিত্যনাথ, সেই কর্মীরাই নক্কারজনক আচরণের নজির রাখলেন সদ্য চাকা গড়ানো বন্দে ভারতে। মহিলা সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ধাক্কা মেরে মোদির নাম উজ্জ্বল করলেন তাঁরা। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনেই দেখা যায় বিজেপির ঝাঁকে ঝাঁকে নেতা কর্মী ট্রেনে ভিড় করে আসেন উদ্বোধনের দিন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও দেখা যায়। শনিবারের মিরাট-লক্ষ্ণৌ বন্দে ভারতের উদ্বোধনে সেভাবেই আমন্ত্রণ জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। অন্যদিকে একটি বগি জুড়ে ছিলেন বিজেপি নেতা কর্মীরা।

আক্রান্ত মহিলা জানান, বিজেপি কর্মীরা যে বগিতে ছিলেন সেখান দিয়ে যেতে গেলে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়। কৈফিয়ৎ দিয়ে সেখান দিয়ে যেতে পারলেও ফেরার সময় বাধে বিপত্তি। বিজেপি কর্মীরা প্রশ্ন করেন কেন বারবার এই বগি দিয়ে যাতায়াত করছেন তাঁরা। প্রতিবাদ করলে একসঙ্গে একাধিক কর্মী এসে তাঁর উপর চড়াও হয়। তাঁর ভাই সেখানে এগিয়ে আসলে তাঁর গায়ে হাতও তোলা হয়। তবে গোটাটাই তাঁরা ভিডিও করে রাখেন।

ওই ট্রেনেই প্রথম সওয়ারি হিসাবে ছিলেন বহু সংবাদ মাধ্যমে সাংবাদিকরা। তাঁরা অভিযোগের কথা শুনে ঘটনাস্থলে এলে বিজেপি কর্মীরা বিপদ টের পান। তখন বিভিন্ন ভাবে বোঝাতে এগিয়ে আসেন যোগীরাজ্যের অনেক বিজেপি নেতা। দ্রুত ঘটনাস্থলে আসে রেল পুলিশও।

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...