Tuesday, June 23, 2026

শুধু আকাশে নয়, ভিস্তারাকে এবার পুরোপুরি টা-টা করার পালা

Date:

Share post:

ভিস্তারা মিশে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে। ১২ নভেম্বর থেকে সম্পূর্ণভাবে এয়ার ইন্ডিয়ার আওতায় চলে যাবে ভিস্তারার সমস্ত পরিষেবা। ১১ নভেম্বরের পর ভিস্তারার আর কোনও টিকিট পাওয়া যাবে না। আকাশে আর ডানা মেলবে না ভিস্তারা। ঠাঁই হবে ইতিহাসের পাতায়। টাটা গোষ্ঠী ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ সংস্থা ভিস্তারা।

এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে বিমান সংস্থা ভিস্তারার অংশীদার হিসাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স ২০৫৯ কোটি টাকা বিনিয়োগ করবে। এরপরই এয়ার ইন্ডিয়ায় ২৫.১ শতাংশের অংশীদার হবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। টাটার হাতে যাবে ৭৩.৮ শতাংশ। বাকি অংশ যাবে অন্য একটি সংস্থার হাতে।

৩ সেপ্টেম্বরের পরে এয়ার ইন্ডিয়ার প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের টিকিট বুকিং করতে হবে। তবে যাঁরা ১২ নভেম্বর বা তার পরে ভিস্তারার তারিখের টিকিট কেটেছেন সেক্ষেত্রে শুধু ফ্লাইট নম্বর বদলাতে পারে। কিন্তু উড়ানের সময় ২০২৫ সালের শুরু পর্যন্ত অপরিবর্তিতই থাকবে।

ভিস্তারার সিইও বিনোদ কান্নান জানিয়েছে, “গত ১০ বছর ধরে সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এই যাত্রায় আরও অগ্রসর হওয়ার সঙ্গে আমরা বৃহত্তর নেটওয়ার্ক এবং বিমান বহরের অংশ হতে চলেছি। এতে যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।”

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...