Wednesday, June 24, 2026

২-০ গোলে এগিয়ে থেকেও হার, ডুরান্ডের ফাইনালে হারের পর কী বললেন বাগান কোচ মোলিনা ?

Date:

Share post:

পরপর দু’বার ডুরান্ড কাপ জয় হল না মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ২-০ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখে সবুজ-মেরুন। এই হারে হতাশ বাগান ফুটবলাররা। হতাশ মোহনবাগান কোচ জোসে মোলিনা। হারের দায় নিলেন নিজের ঘাড়ে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ এখনও বুঝতে পারছি না দ্বিতীয়ার্ধে কোথায় ভুল হল। তাই ব্যাখ্যা করাও সম্ভব নয়। প্রথমার্ধে আরও গোল করতে পারতাম। দ্বিতীয়ার্ধে কোনও কিছুই কাজে লাগেনি। নর্থইস্ট ইউনাইটেড বার বার আমাদের চাপে ফেলেছে। প্রথমার্ধের মতো খেলতে পারিনি। আমার কয়েকটা সিদ্ধান্তও ভুল ছিল। যে হেতু আমি কোচ, তাই আমারই ভুল। খেলোয়াড়দের কোনও দোষ দিতে চাই না। আমাদের অনেক উন্নতি করতে হবে। হারতে কেউ চায় না। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও লোক বাড়াতে চেয়েছিলাম। তাই সাহালকে তুলে নেই। দিমিকে নামাই। বুঝতে পারিনি সেটা কাজে লাগবে না ।”

এদিকে এই হার থেকে শিক্ষা নিতে চান বলে জানাব বাগান কোচ। আইএসএল এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান মোলিনা। জানান দলের অনেক জায়গায় এখনও উন্নত করতে হবে। এই নিয়ে বাগান কোচ বলেন, “ প্রথমার্ধের খেলায় খুশি। কিন্তু দ্বিতীয়ার্ধে বিপক্ষের চালে মাত হয়ে গিয়েছি। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়িনি ঠিকই। কিন্তু বল কোথায়, কাকে, কী ভাবে পাস দিতে হবে সেটা বুঝতে পারিনি।”

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জয় রুবিনার


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...