Wednesday, June 24, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জয় রুবিনার

Date:

Share post:

২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। তৃতীয় দিনেও শুটিং থেকে আরও একটি পদক পেল ভারত। শনিবার প্যারিসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। চলতি প্যারালিম্পিক্সে যা ভারতের পঞ্চম পদক। সব মিলিয়ে শ্যুটিং থেকে পদক এল চার-চারটি।

ফাইনাল রাউন্ডে ২১১.১ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ নিশ্চিত করেন রুবিনা। এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারেহ জাভানমারদি। তাঁর স্কোর ২৩৬.৮ পয়েন্ট। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল ওজগান। তিনি ২৩১.১ স্কোর করেছেন।

যোগ্যতা অর্জন পর্বে রুবিনা ছিলেন ষষ্ঠ স্থানে। যদিও ফাইনাল রাউন্ডের শুরু থেকেই পদকের দাবিদার হয়ে ওঠেন তিনি। একটা সময় তো দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ভারতীয় শুটার। কিন্তু শেষ কয়েকটা শট বাজে নিয়ে তৃতীয় স্থানে নেমে আসেন। প্রসঙ্গত, টোকিও প্যারিলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন রুবিনা। কিন্তু সেবার সপ্তম স্থানে শেষ করে হতাশ করেছিলেন। সেই আক্ষেপ প্যারিসে মেটালেন ভারতীয় শুটার।

এদিকে রুবিনা পদক পেতেই ভাস্তে থাকেন শুভেচ্ছার জোয়ারে। রুবিনাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন- ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড , মোহনবাগানকে হারাল টাইব্রেকারে


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...