Tuesday, June 23, 2026

RG Kar: অভিযুক্তের দ্রুত ফাঁসির দাবিতে ধরনা ব্লকে-ব্লকে, রবিবার পথে নামছে মহিলা তৃণমূল

Date:

Share post:

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের সঙ্গে দোষীদের ফাঁসির দাবিতে টানা প্রতিবাদ-কর্মসূচি নিয়ে রাস্তায় তৃণমূল কংগ্রেস। শুক্রবার ছাত্র-যুবদের পর শনিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেত-কর্মীরা। প্রতিটি জেলার প্রতিটি ব্লকে দুপুর থেকে চলে ধরনা-কর্মসূচি। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, টাউন সভাপতি, ব্লক সভাপতি, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সকলে মিলেই বিচারের দাবিতে ধরনায় বসেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ-কর্মসূচি চলবে। আগামিকাল অর্থাৎ রবিবার ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কলকাতার দু’টি জায়গায় মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনা-কর্মসূচি হবে। একটি মৌলালিতে, অপরটি দক্ষিণ কলকাতার গোলপার্কে। উপস্থিত থাকবেন মন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

৯ অগাস্ট আরজি করের ঘটনার পরই দোষীদের দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রাইকে। সিবিআই তদন্ত নিয়েও কোনও আপত্তি ছিল না মুখ্যমন্ত্রীর। সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার ১৮ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি। ছাত্র সমাবেশ থেকে নেত্রী ও অভিষেক আওয়াজ তুলেছিলেন জবাব দিক সিবিআই।

আরও পড়ুন- পিছিয়ে গেল হরিয়ানার বিধানসভা ভোট! ভোটগ্রহণ ৫ অক্টোবর, ফলাফল ৮ তারিখ

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...