Saturday, April 4, 2026

শৌচাগারে বোমের চিঠি! ঘুরিয়ে দেওয়া হল ইন্ডিগো-র বিমান

Date:

Share post:

নিরাপদে মধ্যপ্রদেশের জব্বলপুরের মাটি ছেড়েছিল ইন্ডিগোর বিমান। মাঝপথেই শৌচাগারে একটি চিঠি উদ্ধার হল। আর তাতে লেখা বিমান বোমা থাকার কথা। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে গন্তব্য হায়দ্রাবাদের পথ থেকে ঘুরিয়ে দেওয়া হল। রবিবারের ঘটনায় আতঙ্ক ছড়ালেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

রবিবার জবলপুর থেকে ইন্ডিগোর ৬ ই ৭৩০৮ হায়দরাবাদগামী বিমানটি রওনা দেওয়ার পরে মাঝ আকাশে হঠাৎ করে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে জরুরি অবতরণের কথা বলে নাগপুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। গ্রিন সিগন্যাল মিলতেই অবতরণ করানো হয় বিমানটিকে। ততক্ষণে প্লেনের কাছে চলে এসেছিল বম্ব স্কোয়াড।

যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে চালানো হয় তল্লাশি। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এরপরে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। ওই বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাত্রীদের সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য ইতিমধ্যেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...