Wednesday, June 24, 2026

কোহলির সঙ্গে কেমন সম্পর্ক মাহির ? মুখ খুললেন স্বয়ং ধোনি নেজেই

Date:

Share post:

দু’জনই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। একজনের নেতৃত্ব টিম ইন্ডিয়া জিতেছেন বিশ্বকাপ । আরেকজনের নেতৃত্ব ভারত বিশ্বকাপ না জিতলেও, বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। যাদের কথা বলা হচ্ছে, তাঁরা চ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা মুখ। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন কোহলি। আবার আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ দিকে ধোনিও খেলেছেন কোহলির নেতৃত্বে। কেমন সম্পর্ক দু’জনের ? মুখ খুললেন ধোনি নিজেই। যেই সাক্ষাৎকার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে ধোনি বলেন, “ ২০০৮-০৯ থেকে আমরা এক সঙ্গে খেলছি। তবে আমাদের মধ্যে বয়সের একটা পার্থক্য আছে। আমি ওর বড় দাদার মতো হতে পারি। আবার শুধু সতীর্থও হতে পারি বা অন্য কিছু। কোনটা বলা ঠিক হবে জানি না। তবে সতীর্থ তো বটেই। আমরা দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছি। বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে কোহলি অবশ্যই থাকবে। ”

২০১১ সালে ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও ছিলেন কোহলি। ট্রফি জয়ের নিরিখে ভারতের সফলতম অধিনায়কও মাহি। আবার ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...