Sunday, May 24, 2026

মাস ঘুরতে না ঘুরতেই ফের ‘মহার্ঘ্য’ রান্নার গ্যাস! একলাফে বাড়ল ৩৯ টাকা 

Date:

Share post:

মাস শেষ হতে না হতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার একলাফে ৩৯ টাকা বাড়ল বানিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম। অগাস্টের প্রথম দিনেই বানিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল। আর এক মাস ঘুরতে না ঘুরতেই সেপ্টেম্বর (September) মাসের প্রথম দিনেই ফের দাম বাড়ল গ্যাসের। তবে একলাফে এতখানি দাম বাড়ায় রীতিমতো মাথায় হাত রেস্তোরাঁ, হোটেল ব্যবসায়ীদের।

রবিবার রান্নার গ্যাসের দাম বাড়ায় আজ থেকে ১৯ কেজি বানিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৬৯১.৫০ টাকা। তবে বাড়েনি বাড়ির রান্নার জন্য ব্যবহার করা এলপিজি গ্যাসের। ১৪.২ কেজি গ্যাসের প্রতি সিলিন্ডার মিলবে ৮২৯ টাকাতেই। মূলত ষ, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে পাল্লা দিয়ে নির্ধারিত হয় দেশের পেট্রোলিয়াম পণ্যের দাম। আর সেকারণেই প্রতি মাসের ১ তারিখ নয়া গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তবে এভাবে চলতে থাকলে ব্যবসা চালানোই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে ব্যবসায়ীদের কাছে।

রবিবার,১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে,১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৬৫২.৫০ টাকা থেকে বেড়ে ১৬৯১.৫০ টাকা হয়েছে। কলকাতায়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬৪.৫০ টাকা থেকে বেড়ে এখন ১৮০২.৫০ টাকা হয়েছে। দেশের রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি ৩৯ টাকা এবং কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়েছে। অন্যদিকে মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৬০৫ টাকা থেকে বেড়ে ১৬৪৪ টাকা হয়েছে। চেন্নাইতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮১৭ টাকা থেকে বেড়ে এখন ১৮৫৫ টাকা হয়েছে।

 

 

Related articles

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...