Friday, June 19, 2026

ধোনির আত্মীয়কে বিয়ে করছেন কৃতি! গাঁটছড়ার গুঞ্জনে মুখ খুললেন নায়িকা

Date:

Share post:

বলিউড অভিনেত্রীদের (Bollywood actress) প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই আগ্রহ থাকে সাধারণ মানুষের। কে কখন কার সাথে পার্টি করছেন বা বেড়াতে যাচ্ছেন সেই ছবি ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই সবকিছুর জন্যই এই মুহূর্তে চর্চায় কৃতী শ্যানন (Kriti Sanon)। প্রভাস অতীত, মায়ানগরীতে কান পাকলে শোনা যাচ্ছে লন্ডনবাসী ব্যবসায়ী কবীর বাহিয়াকে (Kabir Bahia) মন দিয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে কবীর নাকি ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও তাঁর স্ত্রী সাক্ষীর খুবই কাছের মানুষ।

বলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন। প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন (Kriti Sanon)। লন্ডনবাসী কবীর বাহিয়াকে (Kabir Bahia) মন দিয়েছেন তিনি। আর এই গুঞ্জন আরও জোরালো হচ্ছে কারণ শোনা যাচ্ছে শীঘ্রই নাকি তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁদের প্রায়ই একাধিক পার্টি ও ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে কবীর বাহিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ধোনি পরিবারেরও। ক্রিকেট এবং ক্রিকেটারদের সঙ্গে যথেষ্ট চেনাশোনা রয়েছে কৃতির প্রেমিকের। হার্দিক ও নাতাশার বিয়েতেও গিয়েছিলেন তিনি। এমনকি রোহিত শর্মা ও ঋষভ পন্থের সঙ্গেও তাঁর বেশ বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। ‘সাউথহল ট্র্যাভেল’ এজেন্সির মালিকের ছেলে কবীরের সঙ্গেই তাহলে ঘুরতে চলেছেন কৃতি? নেটপাড়া বলছে এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়নেরও অধিক। লন্ডনের রমরমিয়ে চলছে ব্যবসা। অন্যদিকে সিনেমার কাজ খুব একটা না থাকলেও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার ব্র্যান্ড কৃতি শ্যানন। তাই ভবিষ্যৎ নিশ্চিত করতে সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তানকে হাত ছাড়া করবেন না বলিউড নায়িকা। কিন্তু এই সবটাই তো অনুমান, কৃতি কি সত্যিই প্রেম করছেন? এর আগে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে নায়িকা বলেছিলেন, ‘যখন আমার সম্পর্কে মিথ্যে নেতিবাচক তথ্য প্রকাশিত হয়, তখন তা শুধু আমার জন্যই হতাশাজনক নয়, আমার পরিবারকেও প্রভাবিত করে। মিথ্যা কোনও দাবির ফলাফলের প্রভাব তাঁদের ওপর পড়া উচিত নয়। বিশেষ করে আরও সাংঘাতিক হয় যখন এলোমেলো গুজব, যেমন আমি নাকি বিয়ে করছি, এরকম কথা ঘুরতে শুরু করে।’ কিন্তু কবীর? না তাঁকে নিয়ে কিছু বললেন না তো। তাহলে কি মৌনতাই সম্মতির লক্ষণ!


Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...