Monday, April 6, 2026

গদিচ্যুত হতে চলেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু!

Date:

Share post:

মলদ্বীপের ভাঁড়ার নাকি শূন্য! মাইনাসে রয়েছে দেশের অর্থ ভাণ্ডার। আর তাই গদি হারানোর আশঙ্কায় ভুগছে মহম্মদ মুইজ্জু (Maldivian President Mohamed Muizzu)। ভারত বিরোধী নীতির জেরে শিরোনামে আসা মলদ্বীপের প্রেসিডেন্ট গোটা বিষয়টির মধ্যে ‘ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছেন। শুধু তাই নয় দেশে অর্থ সঙ্কটের খবর ছড়িয়ে ‘আর্থিক অভ্যুত্থানে’র পরিকল্পনা করা হচ্ছে বলেও মত তাঁর।

রবিবার ব্যাঙ্ক অব মলদ্বীপের তরফে সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ডে বিদেশি লেনদেন বন্ধ করে দেওয়া হলে চারিদিকে বিতর্ক শুরু হয়। এর জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যদিও বিদেশি লেনদেনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও মলদ্বীপের মুদ্রা রুফিয়ার বিনিময়ে ডলারের লেনদেন এখনও বন্ধ রয়েছে। পিপলস ন্যাশনাল কংগ্রেসের বৈঠকে প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন যে গোটা বিষয়টি সম্পর্কে তিনি অবগত। এবং ইতিমধ্যেই নিজের দলের নেতা- মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন তিনি। কিন্তু ব্যাঙ্ক কী করে সরকারকে না জানিয়ে সিদ্ধান্ত নেবে সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন যাঁরা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন এবং এ ভাবে সরকার ফেলার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সেই মর্মে তদন্তও শুরু করেছে প্রশাসন। কিন্তু যেভাবে আসন টলমলে পরিস্থিতি তৈরি হয়েছে মুইজ্জুর তাতে অনেকেই বলতে শুরু করেছেন বাংলাদেশের নতুন সরকার কি এর থেকে নতুন শিক্ষা নেবে, উঠছে প্রশ্ন।


Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...