Monday, April 13, 2026

‘খবর আগে থেকেই ছিল’! ইউক্রেন রাতভর ড্রোন হামলা চালাতেই পাল্টা তোপ রাশিয়ার

Date:

Share post:

আড়াই বছরের বেশি সময় পেরিয়েছে। তবে সময় যত গড়াচ্ছে আরও জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war) পরিস্থিতি। ফের শনিবার রাতভর আকাশপথে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের সেনারাই মস্কো এবং রাশিয়া জুড়ে ড্রোন হামলা (Drone Attack) চালিয়েছে। এদিন রাতে আচমকাই মস্কো এবং রাশিয়ার অন্যান্য অঞ্চলে উড়ে আসতে থাকে একাধিক ড্রোন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই রীতিমতো তাণ্ডবলীলা চালায় ইউক্রেন সেনারা। ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি।


তবে হামলার তীব্র নিন্দা করলেও রাশিয়ার তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানানো হয়নি। উল্টে রাশিয়ার দাবি ইউক্রেনের সেনাদের প্ল্যান বানচাল করে দিয়েছে রুশ সেনারা। রাশিয়ার তরফে সাফ জানানো হয়েছে, শনিবার রাত থেকে একের পর ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল। কিন্তু তাতে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কারণ, ড্রোনগুলি আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে। রাশিয়ার মাটিই সেগুলি ছুঁতে পারেনি। যদিও রাশিয়ায় ড্রোন হামলা প্রসঙ্গে এখনও ইউক্রেনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


রাশিয়ার তরফে থেকে আরও জানান হয়েছে, রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে কমপক্ষে বারোটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইউক্রেন শনিবার রাতে যে রাশিয়ায় হামলা চালাতে পারে, এমন খবর আগে থেকেই তাদের কাছে ছিল। তাই এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় কেটে গেলেও যুদ্ধ থামার কোনও লক্ষণই চোখে পড়ছে না।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...