Saturday, April 4, 2026

তথাগতর ন্যাক্কারজনক পোস্টের জবাবে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

বিজেপি নেতারা কোন মানসিকতায় বসবাস করছেন, তার প্রমাণ রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। আরজি কর-কাণ্ড নিয়ে একটি ট্যুইটে তিনি যে মন্তব্য করেছেন, তাতে তিনি শুধু বাংলার মানুষকে অপমান করেছেন তাই নয়, তাঁর রুচি, শিক্ষা এবং চিন্তা-ভাবনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নাগরিক সমাজের উচিত এইসব মানুষকে বয়কট করা, আদালতে বিচার চাওয়া। কারণ, এরাই আসলে নর্দমার পাঁক, যারা আসলে ভদ্র সমাজের মুখোশ পরে থাকে।

রবিবার রাতে ত্রিপুরার এই প্রাক্তন রাজ্যপাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, অন্য রাজ্যে বিজেপি কর্মীরা যে ধর্ষণ করছে, তাতে বাংলার মানুষের লাফানোর কী আছে? এরপরেই নর্দমার কীটের মতো তাঁর মন্তব্য, ‘তোরা করতে পারিসনি বলে হিংসে হচ্ছে?’ ভাবা যায়! একজন তথাকথিত শিক্ষিত মানুষ, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, ত্রিপুরার রাজ্যপাল ছিলেন, তিনি এ ভাষায় কথা বলবেন? মহিলাদের প্রতি ন্যূনতম সম্মান পোষণ করলে কেউ এমন মন্তব্য করতে পারেন? তোরা পারিসনি তাই হিংসে হচ্ছে? পুলিশের উচিত এদের এই সব ভাষা-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। বিজেপি অবশ্য এই সংস্কৃতিতেই অভ্যস্ত। ফলে তারা বিদ্রোহ ঘোষণা করবে, ভাবাটাই মূর্খামি।

তথাগত রায়ের এই মন্তব্যের তীব্র বিরোধীতা করে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তথাগতর ন্যক্কারজনক ট্যুইটের পর কুণাল ঘোষের কটাক্ষ, ‘ছিঃ। এটা ভাষা? এই চিন্তা? এই মানসিকতা? আবার মেনেও নিচ্ছেন বিজেপির রাজত্বে কী অপকর্ম হয়। এই যাদের পোস্ট, বুঝে নিন কোন্ নর্দমার পাঁকের পদ্মপন্থী এরা’।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...