Monday, June 15, 2026

রোগীদের কী অপরাধ? প্রশ্ন তুলে কর্মবিরতিকে বিঁধলেন কাঞ্চন

Date:

Share post:

আর জি করের কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ চলছে সবমহলে। রাজপথে নেমেছেন টলিপাড়ার সেলিব্রেটি থেকে অভিনেতা অভিনেত্রীরাও। অন্যদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররাও। নিজেদের সমস্ত দাবিপূরণ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছে জুনিয়র চিকিৎসকরা। এবার ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তাঁদের দিকে প্রশ্ন ছুড়লেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।

তৃণমূল বিধায়কের প্রশ্ন, ‘রোগীদের কী অপরাধ? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন।’ তিনি আরও বলেন, ‘যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা করে কাল দোষীর শাস্তি হবে না, সিজিও অভিযান কেন হচ্ছে না?

আর জি কর কাণ্ডের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ‘আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমিও সচেতন নাগরিক হিসাবে বলছি আমার বাড়িতেও স্ত্রী, মা, দিদি আছেন। আমিও চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে আন্দোলনের অভিমুখ পাল্টাচ্ছেন বিরোধীরা। এই মামলার তদন্তভার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হাতে তুলে না দিতেন, তাহলে বিরোধীরা বলত মমতার মদতপুষ্ট কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্ত দীর্ঘায়িত করছে। সেটা হয়নি। সিবিআই তদন্ত করছে।’

আরও পড়ুন- হরিয়ানা বিজেপিতে যোগ জেসিকার খুনি মনুর মা!

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...