Tuesday, June 16, 2026

মাঝ আকাশে নিখোঁজ রাশিয়ার চপার, মিলল ভাঙা অবস্থায়; মৃত ২২

Date:

Share post:

মাঝ আকাশ থেকেই নিখোঁজ রাশিয়ার চপার। শনিবার ভাচকাজেটস আগ্নেয়গিরি সংলগ্ন এলাকা থেকে এমআই-৮টি হেলিকপ্টার রওনা দেয়। এরপর মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে চপারটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তার পরেই কপ্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা যায় কামচাটকা উপদ্বীপের দুর্গম পার্বত্য অঞ্চলে চপারটি ভেঙে পড়েছে।

আইসল্যান্ডের মতো রাশিয়াতেও আগ্নেয়গিরি পর্যটনের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেই রকমই শনিবারও পর্যটকদের নিয়ে রাশিয়ার পূর্ব প্রান্তের দিকে রওনা দিয়েছিল চপারটি। তবে শনিবার সকাল থেকেই আবহাওয়া ছিল খারাপ। তারপরেই এমআই-৮টি চপারটির হারিয়ে যায় বলে দাবি প্রশাসনের। পরে অন্য একটি বিমান পাঠিয়ে খোঁজ পাওয়া যায় ভেঙে পড়া চপারটির।

প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে বাধা পান উদ্ধারকারীরা। বৃষ্টি খানিকটা কমলে ৬০-৬৫ জনের উদ্ধারকারীর একটি বিশেষ দল পৌঁছয় ঘটনাস্থলে। তবে চপারে থাকা ২২ জনেরই মৃত্যু হয়েছে। কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। কামচাটকার পূর্ব দিকে চপারটির ভাঙাচোরা অংশ মিলেছে। ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়নি, এমনটাও দাবি করেছে রাশিয়া প্রশাসন।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...