Sunday, April 5, 2026

বুলডোজারে সুপ্রিম ধাক্কা, যোগীর মুখে ঝামা ঘসে নির্দেশিকা তৈরি শুরু

Date:

Share post:

যোগী রাজ্যে বিজেপি সরকারের অন্যতম হাতিয়ার বুলডোজারে। বাড়ি হোক বা গোটা বস্তি, বারবার গুঁড়িয়ে গিয়েছে। এ নিয়ে বরাবর কেন্দ্রকে নিশানা করেছে সব বিরোধী রাজনৈতিক দল। এবার বিরোধীদের মতে কার্যত সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশকে কড়া ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, কেউ অভিযুক্ত হলেই তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর। গোটা দেশে এই নিয়ে নিয়ম জারি করা জন্য আদালতের পক্ষ থেকে চাওয়া হয়েছে পরামর্শও।

কেন্দ্রের ‘বুলডোজার নীতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নির্দেশিকার আবেদন জানিয়ে মামলা করেছিলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল কয়েকটি ঘটনা। এর মধ্যে ছিল রাজস্থানের উদয়পুরের এক পড়ুয়া তার সহপাঠীর ওপরে ছুরি চালিয়েছিল বলে ওই পড়ুয়ার বাবার বাড়ি গুঁড়িয়ে দেওয়া, দিল্লির জাহাঙ্গিরপুরীতে এক বাড়ির ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিল বলে তার বাড়ি ভেঙে ফেলার ঘটনা।

সোমবার বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তাঁর বাড়ি ভেঙে ফেলা হবে কোন যুক্তিতে? যদি তিনি দোষী প্রমাণিতও হন তাহলেও তাঁর বাড়ি ভাঙা যায় না। এরপরে বিচারপতি গাভাই বলেন, অভিযুক্ত বা দোষী হলেই যদি বাড়ি ভাঙা না হয় তাহলে দেশ জুড়ে নির্দেশিকা দেওয়া হচ্ছে। বেঞ্চের নির্দেশ, অবৈধ নির্মাণ হলেই তা ভাঙা যেতে পারে তবে তার আগে পুরসভাকে নোটিস জারি করে করতে হবে। জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। খোলা থাকবে আইনি সমাধানের রাস্তাও। এসবে কাজ না হলে ভাঙা যেতে পারে অবৈধ নির্মাণ।

এই মামলায় হলফনামা দিয়ে কেন্দ্রের সলিসেটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, কোনও ব্যক্তি অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেই তাঁর বাড়ি ধ্বংস করা হয় না। সম্পত্তি অবৈধ হলেই তা ভাঙা যেতে পারে। তিনি বলেন, আদালতের সামনে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদিও বুলডোজারে কোনওভাবেই সম্মতি দেয়নি সর্বোচ্চ আদালত।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...