Friday, June 26, 2026

খুনের আশঙ্কা করেছিলেন, ট্রেনেই রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। হরিয়ানার পর এবার মহারাষ্ট্রের নাগপুর। কালনার শুভ দত্ত কাজ করত মুম্বইয়ের আন্ধেরিতে। বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে খবর, ট্রেন থেকেই খুনের আশঙ্কার কথা জানিয়েছিল শুভ। বলেছিল, বেশ কয়েকজন তার পিছু নিয়েছে। আর তারপরেই খবর এল মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের।

ভিন রাজ্যে কাজে গিয়ে বারবার মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের। বিগত কয়েক মাসে সিকিম, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা থেকে বারবার খবর এসেছে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর। গত ২৭ অগাস্ট গরুমাংস খাওয়ার অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে হরিয়ানায় খুন করা হয়েছিল বাংলার বাসন্তীর এক পরিযায়ী শ্রমিককে। তারপর ফের এল বাংলার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর।

মুম্বইয়ের আন্ধেরির একটি সোনার দোকানে কাজ করতেন কালনার শুভ (৩২)। ওই যুবকের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। বাড়ির উদ্দেশ্যে শনিবার রাত ৯টার হাওড়া-মুম্বই ট্রেনে চড়েছিল সে। রবিবার থেকেই হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল তার ফোন। এরপরে ওই ফোন থেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, শুভর মৃত্যু হয়েছে। পাঠানো হয়েছিল ছবিও। মৃতের পরিবারের দাবি, রবিবার ভিডিও কল করে ছেলে বলেছিল তাকে বেশ কয়েকজন খুন করার চেষ্টা করছে। এক বন্ধুকেও কল করে জানিয়েছিল, ব্লেড নিয়ে কেউ তাকে লক্ষ্য রাখছে। তারপর থেকেই আর যোগাযোগ করা যায়নি শুভর সঙ্গে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ আসে মৃতের দেহের ছবি। পরিবারের দাবি, রেলকর্মীর পরিচয় দিয়ে একজন ওই ফোনটি করেছিলেন। বলা হয়েছিল, দেহের কাছ থেকেই মোবাইলটি পাওয়া গিয়েছে।

ছেলের মৃত্যুর খবর পেয়েই মৃতের পরিবার যোগাযোগ করে কালনা জিআরপি ও থানার সঙ্গে। যোগাযোগ করা হয় মহারাষ্ট্র পুলিশের সঙ্গেও। হাওড়া আরপিএফ ও জিআরপির সঙ্গেও মৃতের পরিবার দেখা করে অভিযোগ জানান।

কালনা জিআরপি সূত্রে খবর, নাগপুর স্টেশন সংলগ্ন একটি রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল দেহ। ওই ট্রেনের টিটি ও জিআরপি’র পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রেনের ভেতরে ছোটাছুটি করছিল ওই যুবক। সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিল। জিআরপির প্রাথমিক অনুমান, ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে তদন্ত চলছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...