Wednesday, June 24, 2026

আজই সন্দীপ ঘোষকে আদালতে পেশ CBI- এর!

Date:

Share post:

১৬ অগস্ট থেকে টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। রাতে নিজাম প্যালেসে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, এরপর আজ মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় এজেন্সি। আন্দোলনরত ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ বারবার প্রশ্ন তুলছিলেন সন্দীপকে গ্রেফতার করা হচ্ছে না? পাশাপাশি চিকিৎসক তরুনীর ধর্ষণ খুনের ঘটনায় তাঁর ভূমিকার সমালোচনা করেছিল সুপ্রিম কোর্টও। অবশেষে তাঁর গ্রেফতারিতে খুশি নাগরিক সমাজও। সোমবার সকালে প্রাক্তন অধ্যক্ষকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে (CGO complex) । রাতে সেখান থেকে বার করে সন্দীপকে নিজ়াম প্যালেসে (Nizam Palace) নিয়ে যান সিবিআই আধিকারিকেরা। তখন একেই মনে করা হচ্ছিল যে বড় অ্যাকশনের পথে তদন্তকারীরা। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আজ তাঁকে সিবিআই এর আলিপুর আদালতে হাজির করানো হবে। কোর্ট কী নির্দেশ দেয় সেই খবরে আজ নজর থাকবে।


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...