Thursday, June 25, 2026

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবায় বড় প্রভাব; কমল রোগী ভর্তি, অপারেশন!

Date:

Share post:

আর জি কর (R Kar Medical College and Hospital) কাণ্ডের জেরে টানা কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। মুখে যতই স্বাস্থ্য পরিষেবার সচল রয়েছে বলে তাঁরা দাবি করুন না কেন বাস্তব ছবি কিন্তু অন্য কথা বলছে। নবান্নে (Nabanna) জমা পড়া স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ১০ আগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে রোগী পরিষেবা যথেষ্ট ব্যাহত হয়েছে। এক ধাক্কায় সরকারি মেডিকেল কলেজগুলিতে কমল আউটডোর পরিষেবা ও রোগীর ভর্তির পরিমাণ। সেই সঙ্গে কমেছে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সংখ্যাও। খরচ বেড়েছে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ডে।

মুখ্যমন্ত্রীর দফতরে যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে আউটডোর পরিষেবা ৫০ শতাংশ কমেছে। সরকারি মেডিকেল কলেজগুলিতে রোগী ভর্তির পরিমাণ কমেছে ২৫ শতাংশ, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমেছে ৫০ শতাংশ। সূত্রের খবর, প্রতি সপ্তাহে রাজ্য জুড়ে মেডিক্যাল কলেজগুলিতে প্রায় ৫০০ থেকে ৬০০ গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়। কিন্তু কর্মবিরতির ফলে কলকাতার দুই সরকারি হাসপাতালে এসএসকেএম (SSKM Hospital) এবং আর জি করে (RG Kar Medical College and Hospital) এই প্রভাব সব থেকে বেশি। শুধু এটাই নয়, ১০ আগষ্টের পর থেকে প্রতিদিন গড়ে ৬ কোটি টাকা করে ‘স্বাস্থ্যসাথী’তে খরচ হচ্ছে রাজ্যের। সরকারি হাসপাতালে পরিষেবা না মেলায় মানুষ বেসরকারি হাসপাতালে যাচ্ছেন এবং এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন। এখনও পর্যন্ত ‘স্বাস্থ্যসাথী’র অধীনে ১৫০ কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে স্বাস্থ্য দফতর (Health Department)।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...