Monday, April 6, 2026

বিচার চাই: পাটুলি থেকে উল্টোডাঙা ১৭ কিলোমিটারের দীর্ঘ বেনজির ‘মানববন্ধন’

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে নানানভাবে প্রতিবাদ করতে দেখেছে কলকাতা। এবার শহরের বুকে উল্টোডাঙা থেকে পাটুলি ১৭ কিলোমিটার জুড়ে দীর্ঘ মানববন্ধন। মঙ্গলবার বিকেলে ইএম বাইপাসের বিভিন্ন জায়গায় হল অভিনব মানব বন্ধন কর্মসূচি। এই কর্মসূচির ডাক নির্দিষ্ট কোনও সংগঠনের তরফে দেওয়া হয়নি। তবে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগঠন মানব বন্ধন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বাইপাসের ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে হাতে হাত ধরে এই কর্মসূচি পালন করেন তারা। ফলে যান চলাচলে কোথাও কোনও ব্যাহত হয়নি।

পাটুলি থেকে রুবি, সন্তোষপুর কানেক্টর থেকে পরমা আইল্যান্ড হয়ে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাসের প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে এই অভিনব মানববন্ধনের সাক্ষী থাকল শহর। বিভিন্ন এলাকায় হাতে হাত ধরে নাগরিক সমাজ আরজি কর-কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচিতে শামিল হয়েছেন কয়েক হাজার মানুষ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ মানুষও। বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থেকে ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন তারা।এএ দিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷ এদিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...