Monday, April 6, 2026

ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাশ, রাজ্যপালকে বলুন সই করতে: শুভেন্দুকে জবাব মমতার

Date:

Share post:

শাসক-বিরোধী সর্বসম্মতিতে ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাশ বিধানসভায়। মঙ্গলবার, বিধানসভায় ‘অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিন্যাল লস সংশোধনী বিল ২০২৪’ বিল পেশের পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) বলেন, আমি রেজাল্ট দেখতে চাই। ওই বিলকে আগে আইনে পরিণত করুন। তার জবাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে বলুন সই করতে। তার পরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে।“ এর পরেই এই ধর্ষণ রোধে সবাইকে একজোট হওয়ার বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা।

বিল পেশ ও পাশের পরে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“যে সমাজ তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে সমাজ কখনোই আদর্শ হতে পারে না।
আজ, পশ্চিমবঙ্গ সরকার বর্তমান ফৌজদারি আইনের ফাঁক-ফোকরের কারণে প্রাসঙ্গিক সমস্যাগুলি সমাধানের জন্য ঐতিহাসিক ‘অপরাজিতা’ ধর্ষণ-বিরোধী বিল পাশ করেছে।
আসুন আমরা সবাই একত্রিত হই এবং সম্মিলিতভাবে এই বিপদ মোকাবিলা করি!”

এদিন বিধানসভায় বিল পেশের সময়ই এটা আইনে পরিণত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। এর জবাবে মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, ”বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে বলুন সই করতে। তার পরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে।”











Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...