Monday, April 6, 2026

DHFC-এর হয়ে নজির গড়লেন নর শ্রেষ্ঠা, আইলিগ থ্রির ম্যাচে গাজিয়াবাদ এফসিকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

নজির গড়লেন ডায়মন্ড হারবার এফসির ফুটবলার নর শ্রেষ্ঠা। খেলা শুরুর ১০ সেকেন্ডের মাথায় গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন নর। আর সেই সুবাদের রেকর্ড গড়েন নর। আজ আইলিগ থ্রির ম্যাচে নেমেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দল DHFC । যেই ম্যাচে ডায়মন্ড হারবারের সামনে ছিল গাজিয়াবাদ এফসি। সেই ম্যাচেই খেলতে নেমে রেকর্ড গড়েন নর শ্রেষ্ঠা। নরর এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন ডায়মন্ড হারবার এফসির কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এই ম্যাচে গাজিয়াবাদ এফসিকে ৩-০ গোলে হারায় DHFC। DHFC-এর হয়ে তিনটি গোল জবি জাস্টিন, নর শ্রেষ্ঠা এবং গিরিক খোসলার।

মঙ্গলবার সকালে আইলিগ থ্রির ম্যাচে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল গাজিয়াবাদ সিটি এফসি। সেই ম্যাচে শুরু থেকেই আক্রমণ চালায় কিবু ভিকুনার দল । এই খেলা শুরুর ১০ সেকেন্ডের মাথায় গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন নর। আর এখানেই গড়েন রেকর্ড। এর আগে ভারতীয় ফুটবলের কোনও ম্যাচে এত দ্রুত গোলের নজির নেই। নরর গোল ভেঙে দেয় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আইএম বিজয়নের রেকর্ড। তিনি ১৯৯৯ সালে সাফ কাপে ভুটানের বিরুদ্ধে ১২ সেকেন্ডে গোল করেছিলেন। নর ১০ সেকেন্ডের মাথায় গোল করে তাঁকে পিছনে ফেলে দিলেন। এদিকে এরপর ফের আক্রমণ চালায় DHFC। যার ফলে ম্যাচের ৯ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় DHFC। এবার ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন জবি। এরপর ম্যাচের ৫৭ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে তৃতীয় গোলটি করেন গিরিক মহেশ খোসলা।

আরও পড়ুন- এখনই কি টেস্ট-একদিনের ক্রিকেট থেকে অবসর রোহিতের ? মুখ খুললেন হিটম্যান


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...