Monday, April 6, 2026

এখনই কি টেস্ট-একদিনের ক্রিকেট থেকে অবসর রোহিতের ? মুখ খুললেন হিটম্যান

Date:

Share post:

২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এখন শুধু টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলছেন হিটম্যান। দিচ্ছেন দলকে নেতৃত্ব। এখন প্রশ্ন উঠছে এবার কি ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাট থেকে অবসর নেবেন রোহিত ? আর এই নিয়ে এবার মুখ খুললেন রোহিত নিজেই। জানালেন তাঁর পরিকল্পনা।

রোহিত বলেন, “ আমার পাঁচটা আইপিএল ট্রফি জেতার নেপথ্যে একটা কারণ আছে। একবার ট্রফি জিতলে আমি থামতে চাই না। আরও ট্রফি জিততে চাই। দল হিসাবে আরও সাফল্য পেতে চাই। আমরা সেটাই করব। সামনে বেশ কয়েকটা কঠিন সিরিজ আছে। সেগুলোর কথা ভাবছি। এখনই থামার কথা ভাবছি না। ” এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ একবার যখন একটা ট্রফি জিতেছি, তখন আগামী দিনে আরও ট্রফি জিততে চাই। সেই লক্ষ্যেই এগোব। আমি জানি, দলের বাকিরাও সেই কথাই ভাবছে।”

সদ্য ঘোষণা হয়েছে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন থেকে শুরু টেস্ট বিশ্বকাপ ফাইনাল। টানা তৃতীয়বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের। তবে তার জন্য সামনের কয়েক মাসে যে ১০টি টেস্ট রয়েছে তাতে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে টিম ইন্ডিয়ার। সেকথা ভালই জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে রোহিত বলেন, “ ভারতীয় ক্রিকেট ঠিক দিকে এগোচ্ছে। গত দু’বছরে আমরা যেভাবে খেলেছি তা মনে রাখার মতো। আশা করছি ভবিষ্যতেও সেটা করতে পারব। সামনে কঠিন সিরিজ রয়েছে। তারই প্রস্তুতি শুরু করেছি।”

আরও পড়ুন- ঘোষণা বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন, কোথায় হবে ফাইনাল ? 


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...