Friday, April 3, 2026

২.৫ লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ যোগী সরকারের! তথ্য না প্রকাশের শাস্তি

Date:

Share post:

আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল যোগী আদিত্যনাথ সরকার। অভিযোগ, কর্মীরা সম্পত্তির হিসাব পেশ করেননি। তাই অগাস্ট মাসের বেতন পেলেন না বিপুল সংখ্যক এই কর্মীরা।

যোগী সরকার নির্দেশিকা জারি করেছিল আইএএস পদমর্যাদা থেকে সাধারণ কেরানি পর্যন্ত সব স্তরের কর্মীকে স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব পেশ করতে হবে। ৩১ডিসেম্বরের মধ্যে পেশ করার নির্দেশ দেওয়া হয়। সরকারি মানব সম্পদ পোর্টালে তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়।

সেই জিন পিছিয়ে শেষ পর্যন্ত ৩১ অগাস্ট অন্তিম দিন ধার্য করা হয় হিসাব পেশের জন্য। তখনও ১৩ লক্ষ কর্মীর হিসাব পেশ বাকি ছিল। সরকার ঘোষণা করেছিল বেতন বন্ধের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে, যার ফলে সার্ভিস বুকে প্রভাব পড়বে। শেষ পর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার ,রকারি কর্মী পেলেন না অগাস্টের বেতন।

অর্থাৎ এত বিপুল কর্মী শুধুমাত্র তথ্য না পেশ করায় বেতন বন্ধের শিকার হলেন। তবে এই তালিকা থেকে বাদ রয়েছেন শিক্ষক, স্বশাসিত সংস্থার কর্মীরা। একদিকে যেমন সরকারি কর্মীদের হয়রানি নিয়ে প্রশ্ন উঠেছে তেমনই কেন তথ্য পেশ করলেন না এত বিপুল সংখ্যক কর্মী তা নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্য লুকানো নিয়েও প্রশ্নের মুখে যোগী প্রশাসন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...