Wednesday, April 1, 2026

শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপের উত্তরবঙ্গ মেধারত্ন উৎসবে সম্মানিত ২০০ পড়ুয়া

Date:

Share post:

শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপের উত্তরবঙ্গ মেধারত্ন উৎসব ২০২৪ অনুষ্ঠিত হল।নর্থ বেঙ্গল ভিশনের সহযোগিতায় এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। যে পরীক্ষার্থীরা মাধ্যমিকে শীর্ষ স্থান পেয়েছেন, তাদের  জেলাভিত্তিক  সম্বর্ধনা এবং সম্মাননা জানানো হয়।এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের মোট আটটি জেলার ২০০ ছাত্র-ছাত্রীকে উত্তরবঙ্গ মেধারত্ন পুরস্কার দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ মিলিয়ে এবছর তাদের ১০-ম অনুষ্ঠান আয়োজিত হল শিলিগুড়িতে।

শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,ধুপগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর সহ মালদা, বুনিয়াদপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মাধ্যমিকে শীর্ষস্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের জন্য মেধা রত্ন উৎসব বলে জানান উদ্যোক্তারা।এরই পাশাপাশি, সমস্ত ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা হয় সংগঠনের তরফে। আগামী দিনে যে সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রী পড়াশোনায় খুব ভালো কিন্তু আর্থিক অনটনে পড়াশোনা করতে পারছেন না, তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। উদ্দেশ্য, আগামী দিনে তাদের পথ চলা সুগম করা। বই খাতা সহ বিভিন্ন খরচের ভার বহন করবে নর্থ বেঙ্গল ভিশন।

টেকনো ইণ্ডিয়া গ্রুপ শিলিগুড়ির সিনিয়ার ভাইস প্রিন্সিপাল ড. রতন পাল বলেন, টেকনো ইন্ডিয়া গ্রুপ বরাবর ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সহ ভবিষ্যতের চিন্তা করে এবং উত্তরবঙ্গ মেধা রত্ন উৎসব আমাদের কাছে গর্বের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব । তিনি বলেন, ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টেকনো ইণ্ডিয়া গ্রুপ আগেও এমন অনুষ্ঠান  করেছে, আগামীতেও তাদের পাশে থাকবো।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...