Wednesday, June 24, 2026

হরিয়ানাতে মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হরিয়ানাতে বাংলার যুবক গোরক্ষকদের হাতে খুন হন। সেই পিটিয়ে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের (Sabir Mallik) স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। বুধবার সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক (Shakila Sardar Mallik) কন্যা-সহ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্য়াটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে শাকিলাকে নিয়োগ করা হয়েছে।ছাব্বিশের সাবির (Sabir Mallik) হরিয়ানায় (Haryana) কাজ করতেন। জীবনতলার বাসিন্দা হলেও বিয়ের পর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে বাসন্তীতে যান সাবির। এর পরে কাজের জন্য হরিয়ানা যান। সেখান থেকে বছরে একবার বাড়ি আসতেন তিনি। ২৭ অগাস্ট হরিয়ানার চরখি দাদরি জেলায় কয়েকজন তাঁকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। অভিযোগ, সাবির গোমাংস খেয়েছেন সন্দেহে তাঁকে মারধর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের শাসকদল। মৃতের প্রতিবারের সঙ্গে কুলতলির বাড়িতে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম-সহ অন্যরা। সেই সময়ই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, বুধবার শাকিলাকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চার বছরের মেয়েকে নিয়ে আসেন শাকিলা। তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শিশুকন্যার সঙ্গেও সময়কাটান মমতা।











Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...