Wednesday, May 13, 2026

ক্ষুব্ধ উত্তরবঙ্গের ডাক্তাররা, রাজনৈতিক মেরুকরণ নিয়ে সতর্কতা তৃণমূলের

Date:

Share post:

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তারদের আচরণ নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্যের ডাক্তাররা ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের যে সব হাসপাতালে সেই ডাক্তারদের যুক্ত ছিলেন. সেখানে অভিযোগ উঠেছে বেনিয়মের। এবার সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। বিক্ষোভ দেখান পড়ুয়া ডাক্তার সহ অধ্যাপকরাও। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব ডাক্তারদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। সেই সঙ্গে তৃণমূলের দাবি, ক্ষোভ থাকলে তা প্রকাশ হতে পারে। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে যেন রাজনৈতিক মেরুকরণের দিকে সেই ক্ষোভকে না নিয়ে যাওয়া হয়, তা নিয়েও সতর্ক করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের ডাক্তারদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তাঁরা। আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও। সেখানেই পাঠানো হয়েছে রাজ্যের ডাক্তারদের অভিযোগের তালিকায় থাকা ডাক্তার অভিক দে-কে। উত্তরবঙ্গের ডাক্তাররা এর প্রতিবাদও জানান। তার পরিবর্তেই তাঁদের আন্দোলন তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এক অধ্যাপকও হুমকির মুখে।

বুধবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজন করা হয় ডাক্তারদের অভিযোগ সম্পর্কে শুনতে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তাঁর সামনে যাবতীয় অভিযোগ তুলে ধরেন ডাক্তাররা। দীর্ঘক্ষণ সেই সব বিষয়ে আলোচনাও হয়। তারপরেই ডাক্তাররা অভিযোগপত্র জমা দেন অধ্যক্ষের হাতে। যে অভিযোগপত্রে এক ডাক্তার ও এক অধ্যাপকেরও নাম রয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যালে ডাক্তারদের অভিযোগ থাকলে তাঁরা তা জানাতেই পারেন বলে কুণাল ঘোষের মন্তব্য, “যদি কেউ কোনও খারাপ কাজ করে থাকে, সেটা যদি সাধারণ ছাত্রছাত্রীদের মনে আঘাতের কারণ হয়ে থাকে, তাঁরা বিক্ষোভ দেখাবেন। তাঁরা যে দলের হোক, যে রঙের হোক। যদি কারো আচরণে বাকিদের মনে কোনও দুঃখ হয়ে থাকে, সে অভিযোগ জানাবেন।” সেক্ষেত্রে রাজনৈতির মেরুকরণ নিয়ে সতর্ক করে তিনি দাবি করেন, “তবে দেখে নিতে হবে এটা কোনও রাজনৈতিক মেরুকরণ না হয়। এখন যেহেতু কিছু বিতর্ক চলছে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়ে রাজনীতি যেন না হয়।”

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...