Wednesday, June 24, 2026

আইপিএলে কোচ হিসাবে ফিরছেন রাহুল দ্রাবিড়!

Date:

Share post:

ফের কোচ হিসাবে প্রত্যাবর্তন ঘটছে রাহুল দ্রাবিড়ের। সব ঠিকঠাক থাকলে আইপিএলের আঙিনায় দ্রাবিড়কে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির কোচের ভূমিকায় দেখা যাবে।চলতি বছরের জুন মাসে ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পরই দ্রাবিড়ের কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছিল।এরপরই তিনি জানিয়ে দেন যে বিরাট-রোহিতদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান।এখন থেকে তিনি পরিবারকে সময় দেবেন। কিন্তু এবার জানা গিয়েছে, একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে সই করেছেন দ্রাবিড়।

যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, সম্প্রতি রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে সই করেছেন রাহুল দ্রাবিড়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা করেনি রাজস্থান রয়্যালস।তিনি ২০১২ ও ২০১৩ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে টিমের ডিরেক্টর ও মেন্টরের ভূমিকা পালন করেছিলেন।তাই দ্রাবিড়ের রাজস্থানে ফেরা শুধু সময়ের অপেক্ষা।একইসঙ্গে জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড় কোচ হিসেবে আসার পর তাঁর সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে পারে বিক্রম রাঠৌরকে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম দীর্ঘদিন দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালে ভারতের ব্যাটিং কোচ হওয়ার আগে বিক্রম জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ টিমে ছিলেন।

শুধুমাত্র তাই নয়,রাজস্থানের বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে রাহুলের সম্পর্ক খুব ভাল। সঞ্জু যখন অনূর্ধ্ব-১৯ টিমের হয়ে খেলতেন, সেই সময় থেকে দ্রাবিড় তাকে চেনেন। ফলে তাদের এই পুরনো বন্ডিং-এ পঁচিশের আইপিএলে রাজস্থান ট্রফির স্বাদ পায় কিনা সেদিকেই আপাতত নজর থাকবে সবার।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...