Tuesday, June 23, 2026

পিছিয়ে গেল বৈঠক, মেডিক্যাল কাউন্সিল থেকে একের পর এক সদস্যের ইস্তফা

Date:

Share post:

আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশে।আর এই পরিস্থিতিতে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে একের পর এক সদস্য ইস্তফা দিচ্ছেন। শুধুমাত্র তাই নয়, সন্দীপ ঘোষ-সহ আরজি কর-কাণ্ডে নাম জড়ানো চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি উঠে গিয়েছে ইতিমধ্যে।যা পরিস্থিতি, মেডিক্যাল কাউন্সিলের বৈঠকও পিছিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার এবং শুক্রবার এই বৈঠক হওয়ার কথা ছিল।কিন্তু বুধবার জানানো হয়েছে, বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কারণ হিসাবে কিছু জানানো হয়নি।

রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় আগেই ইস্তফা দিয়েছেন।জানা গিয়েছে, বুধবার ইস্তফা দিলেন সাগরদত্ত মেডিক্যালের অধ্যাপক চিকিৎসক সুমন মুখোপাধ্যায়। তিনি কাউন্সিলকে লিখিত জানিয়েছেন, সন্দীপ এবং অন্যদের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করা উচিত। তাতে কাউন্সিলের ভাবমূর্তি বজায় থাকবে। যদি তা না করা হয়, তবে এই চিঠিই তাঁর পদত্যাগপত্র হিসাবে গ্রহণ করতে বলেছেন ওই চিকিৎসক।তিনি আরও জানিয়েছেন, সন্দীপ-সহ যাদের নাম আরজি কর-কাণ্ডে প্রকাশ্যে এসেছে, তারা তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউন্সিল থেকে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। তদন্ত চলাকালীনও যদি ওই সদস্যেরা কাউন্সিলের পদে থাকেন, তবে তিনি কাউন্সিল থেকে পদত্যাগ করবেন।

মঙ্গলবারই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী বৈঠক পিছিয়ে দেওয়ার কথা জানান। তিনি কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি এবং সদস্যদের ইমেল করে সে কথা জানিয়ে দেন।বৈঠকের পরবর্তী দিন পরে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। বিচার এবং নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে আরজি কর-কাণ্ডে বেশ কয়েক জন চিকিৎসকের নামও জড়িয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এসএসকেএমের অভীক দে-সহ একাধিক চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

কিসের অভিযোগ? অপরাধস্থলের ভিডিয়োয় অভীককে দেখা গিয়েছিল।এরই পাশাপাশি, আরজি কর আবহে কিছু ভাইরাল অডিয়োয় বিরূপাক্ষকে হুমকি দিতে শোনা গিয়েছে বলে অভিযোগ।বুধবার তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে কাকদ্বীপে পাঠানো হয়েছে। সেখানেও তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহালমহল।

আরজি কর হাসপাতালে গত ৯ অগাস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় এক জনকেই গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ গ্রেফতার করেছে এক সিভিক ভলান্টিয়ার। আপাতত তিনি জেল হেফাজতে। আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এখন দেখার কত তাড়াতাড়ি সিবিআই এই ঘটনার তদন্ত শেষ করে।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...