Wednesday, April 1, 2026

দেশে বন্যা, ৩০ সরকারি কর্মীকে ‘অভিযুক্ত’ করে ফাঁসি কিমের

Date:

Share post:

কিমের নির্দেশে আবারও ফের নির্মম ঘটনা ঘটতে চলেছে উত্তর কোরিয়ায়। আরও একবার স্বৈরাচারী কিম সরকারি আধিকারিকদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। কিম যেমন আন্তর্জাতিক বিধিনিষেধের তোয়াক্কা করেন না, তেমনই মানবাধিকার রক্ষা নিয়েও তাঁর মাথা ঘামননা এমনটাই অভিযোগ। এর মাঝেই এবার কিমের নয়া কীর্তিতে শোরগোল পড়ে গেল।

চলতি বছরে উত্তর কোরিয়ার বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টির জেরে বন্যা ও ধস নামে। প্রাণ হারান হাজার হাজার মানুষ। বহু মানুষ ঘর ছাড়াও হয়েছেন। এমন পরিস্থিতির কারণে সরকারি আধিকারিকদেরই ঘাড়েই দোষ চাপিয়েছেন কিম। আধিকারিকদের কড়া শাস্তির মুখেও পড়তে হয়েছে। ৩০ জন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন কিম, এমনটাই জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমে। অগাস্টেই কিমের নির্দেশ মেনে ৩০ জন সরকারি কর্মচারীকে হত্যা করেছে সরকার।

কোভিডের সময় থেকে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার হার অত্যধিক বেড়ে গিয়েছে। কিন্তু বন্যার দায় ঘাড়ে চাপিয়ে সরকারি আধিকারিকদের হত্যার এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে বিশ্বের সব জায়গায়। উত্তর কোরিয়ায় গত জুলাই মাসে বন্যার কবলে প্রায় ৪০০০ বাড়িঘর ভেঙে পড়ে। গৃহহীন হন প্রায় ১৫ হাজার মানুষ। এখনও ত্রাণশিবিরের আশ্রয়ে রয়েছেন বহু মানুষ। এই দায় সম্পূর্ণ সরকারি আধিকারিকদের। তাদের ব্যর্থতার জন্যই প্রাকৃতিক দুর্যোগে কবলে হাজার হাজার মানুষ, এমনই মনে করছেন কিম।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...