Tuesday, June 23, 2026

আর জি করের বিচারের দাবিতে বিদেশের মাটিতে মানববন্ধন

Date:

Share post:

একটা মৃত্যু নাড়িয়ে গিয়েছে গোটা রাজ্যকে। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। কখনও ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি আবার কখনও সুশৃংখল মানববন্ধনে এক অন্য বাংলার ছবি ধরা পড়েছে। প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। তবে এবার বিদেশের মাটিতেও ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান। নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে বিশ্বজুড়ে ৯ দেশের রাজপথে হবে মানববন্ধন!

২৬ দিন হয়ে গেল, এখনও মিলল না বিচার। ধর্ষণ খুনের ঘটনায় কাউকে অ্যারেস্ট করতে পারল না সিবিআই। কেন? এই প্রশ্নের জবাব চাইতে রাজ্যের বিভিন্ন জেলায় কখনও মোমবাতি মিছিল কখনও বা ঘরের আলোর নিভিয়ে রেখে সুপ্রিম বিচারের গর্জন – এ যেন এক অন্যরকম পশ্চিমবঙ্গের ছবি তুলে ধরেছে বিশ্বের দরবারে। পতাকা বিহীন নাগরিক আন্দোলনের তীব্রতা এতটাই জোরালো যে এবার তাতে সামিল হলো পাশ্চাত্যের দেশও। আগামী ৮ সেপ্টেম্বর আমেরিকা, ব্রিটেন-সহ ৯ দেশে হবে মানবন্ধন কর্মসূচি। আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, সুইৎজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাজপথে নামবেন সাধারণ মানুষ।ব্রিটেনের লিভারপুল, ম্যাঞ্চেস্টার, লন্ডন-সহ আমেরিকার বোস্টন, শিকাগো, নিউইয়র্ক সিটি, আটলান্টাতে আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজ্যের শাসকদল ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায়। বুধবার ডাক্তারদের ডাকে এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদের পাশাপাশি রাত দখলের কর্মসূচি রয়েছে সারা বাংলায়। সকলের নজর এখন ৫ তারিখ সুপ্রিম বিচারের দিকে।


Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...