Saturday, April 4, 2026

গাড়ি বাতিলের সময়সীমা বাড়ানোর আর্জি, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

Date:

Share post:

বৃহত্তর কলকাতায় ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের বিষয়ে হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। হাইকোর্টের বেঁধে দেওয়া ১৫ বছরের সময়সীমা বাড়িয়ে কুড়ি বছর করার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানানো হবে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে জানা গেছে। গাড়ির রক্ষণাবেক্ষণ সঠিক থাকলে শুধুমাত্র বয়েসের কারণে গাড়ি বাতিল করে দেওয়ার বিরোধিতা করা হবে। এধরণের গাড়ি গুলির স্বাস্থ্য পরীক্ষা করে দূষণ ছড়ানোর মাত্রা নিয়ন্ত্রণে থাকলে যাতে সেগুলিকে ছাড় দেওয়া হয় সে আবেদনও জানানো হবে। প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যের হয়ে এই মামলা লড়বেন।

হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে হলে ২০২৫ সালের মধ্যে কেএমডিএ এলাকাতে প্রায় দেড় হাজার গাড়ি বাতিল হয়ে যেতে পারে। গণ পরিবহনের ওপরেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুন- আর জি কর কাণ্ড: আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের, আলো নিভল ভিক্টোরিয়ারও

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...