Saturday, May 23, 2026

মর্মান্তিক,আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির ভিতরেই পুড়ে ছাই চার ভারতীয়

Date:

Share post:

মর্মান্তিক,আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল চার ভারতীয়র।এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে টেক্সাসে। তাঁদের এসইউভিতে ধাক্কা মারে দুরন্ত গতিতে আসা একটি ট্রাক। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এসইউভিটিতে।যর নিট ফল, গাড়ির ভিতরেই পুড়ে ছাই হয়ে যায় চার জনের দেহ।এমনি পরিস্তিতি যে দেহগুলো শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে।

এই দুর্ঘটনাটি গত শুক্রবার। মৃতরা হলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শাইক, লোকেশ পালাচারলা এবং দর্শিনী বাসুদেবন।জানা গিয়েছে, ওরামপতি ও তাঁর বন্ধু শাইক ডালাসে এক পরিচিতের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এবং লোকেশের গন্তব্য ছিল বেন্টনভিল। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। দর্শিনী টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সেখানেই কর্মরত ছিলেন। মামার সঙ্গে দেখা করতে বেন্টনভিলে যাচ্ছিলেন দর্শিনী। কিন্তু নিয়তি যে এমন ভাবে তাদের জীবন কেড়ে নেবে তা ভাবতে পারেন নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চার জন আরকানসাসের বেন্টনভিলে যাচ্ছিলেন। পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুত গতির ট্রাক। সংঘর্ষের ফলে গাড়িটিতে আগুন ধরে যায়।তাই কেউই আর গাড়ির দরজা খুলে বাইরে বেরনোর সুযোগ পাননি। গাড়িতে ভিতরেই সকলের মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। ওরামপতি ও শাইক ছিলেন হায়দরাবাদের বাসিন্দা। দর্শিনী তামিলনাড়ু থেকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন।

 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...