Friday, April 3, 2026

স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ তিন চিকিৎসকের বয়ান রেকর্ড করতে তৎপর সিবিআই

Date:

Share post:

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে সিবিআই।তাকে জেরা করে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে।বলা যেতে পারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান মিলছে। এভাবেই সিবিআইয়ের নজর এবার স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ তিন চিকিৎসকের ওপর৷ সিবিআইয়ের দাবি, আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে তারা নিজেদের প্রভাব খাটিয়েছেন। স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় ওই তিন চিকিৎসক সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদত দিয়েছেন।সিবিআই সূত্রে আরও দাবি করা হয়েছে, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদও হয়। কিন্তু ওই তিন চিকিৎসকের মাধ্যমে রীতিমতো হুমকি দেওয়া হয় প্রতিবাদীদের৷সন্দীপ এখন সিবিআই হেফাজতে।তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷

যদিও আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলাটি শুনানি হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ যে আজ বসবে না, তা আগেই জানানো হয়েছিল।শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।তাই ফের কবে আরজি কর মামলার শুনানি হবে তা জানা যায়নি।











Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...