Sunday, June 21, 2026

প্রেমিকের হিংসার আগুনে থামল প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া রেবেকার দৌড়

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হল ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদ রেবেকা চেপতেগেই-এর। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন উগান্ডার দৌড়বিদ রেবেকা। তিনি শেষ করেন ৪৪তম স্থানে । জানা যাচ্ছে, তাঁর প্রেমিকই গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনাটি ঘটে গত সপ্তাহে । বৃহস্পতিবার সকালে রেবেকার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৩ বছর।

এই নিয়ে পুলিশের তরফে জানান হয়েছে, গত রবিবার সন্তানদের নিয়ে গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন রেবেকা। ফেরার পর তাঁর সঙ্গে ঝগড়া শুরু করেন প্রেমিক ডিকসন এনডিয়েমা মারানগাশ। যে জমিতে তাঁদের বাড়ি, সেই জমির মালিকানা নিয়ে বিবাদ শুরু হয়। বাড়ির বাইরেই ওঁরা ঝগড়া করেন। হঠাৎই মারানগাশকে দেখা যায় রেবেকার গায়ে তরল কিছু পদার্থ ঢালতে। তারপরে আগুন লাগিয়ে দেন।

জানা যাচ্ছে, স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় রেবেকাকে। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। শুক্রবারই নাইরোবিরই অন্য একটি হাসপাতালে স্থানান্তরের কথা ছিল তাঁর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রেবেকার অবস্থার অবনতি হতে থাকে। এই নিয়ে রেবেকার এক সন্তান বলেন, “আমি মাকে বাঁচাতে গেলেও মারানগাশ আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। প্রতিবেশীদের ডাকি। ওঁরা গায়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন।”


Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...