Wednesday, June 24, 2026

সোমে আর জি কর মামলার সুপ্রিম-শুনানি

Date:

Share post:

আর জি করে ডাক্তারি পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের মামলার শুনানি সোমবার। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার সন্ধেয় শীর্ষ আদালতের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হল।

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আরজি করের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, প্রধান বিচারপতি অসুস্থ থাকায় বৃহস্পতিবার শুনানি সম্ভব নয়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। এই মামলাটি সেদিন ওই বেঞ্চের প্রথম আইটেম হিসেবে নথিভুক্ত হয়েছে।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আরজি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে। সারা দেশের নজর ছিল এই শুনানির দিকে হলে সেটি পিছিয়ে যাওয়ায় আলোচনা শুরু হয়।

এদিকে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ। তদন্তভার হাতে নেওয়ার পর ২৩ দিন অতিক্রান্ত। তারপরও আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও নীরব সিবিআই। এখনও পর্যন্ত এই মামলায় কাওকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি সিবিআই।

আরও পড়ুন- ‌বাড়ল দায়িত্ব, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন আলাপন বন্দোপাধ্যায়

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...