Thursday, June 11, 2026

R G Kar মামলায় CBI-এর ‘গাফিলতিতে’ বিরক্ত আদালত, সঞ্জয়ের ১৫দিনের জেল হেফাজত

Date:

Share post:

R G Kar-এ ধর্ষণ-খুনের মতো হাই প্রোফাইল মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলল খোদ আদালত। ধৃত সঞ্জয় রায়ের (Sajay Ray) জামিন মামলায় হাজিরই ছিলেন না সিবিআইয়ের আইনজীবী! শুক্রবার শিয়ালদহ আদালতে ভার্চুয়াল শুনানি হয়। আর সেখানেই ৪০ মিনিট দেরিতে হাজির হন CBI-এর আইনজীবী। হাজির ছিলেন না তদন্তকারী অফিসারও। ধৃত সঞ্জয় রায়ের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।শুক্রবার আর জি করে তরুণীল চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের মামলার ভার্চুয়াল শুনানি ছিল শিয়ালদহ আদালতে। আর এমন গুরুত্ব মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে চূড়ান্ত উষ্মাপ্রকাশ করলেন শিয়ালদহ আদালতের বিচারক। বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ শুনানি শুরু হয়। কিন্তু দীর্ঘ ক্ষণ সিবিআইয়ের আইনজীবীর খোঁজ মেলেনি আদালত কক্ষে। নিজেকে সহকারী তদন্তকারী আধিকারিক হিসাবে নিজের পরিচয় দেওয়া সিবিআইয়ের মহিলা আধিকারিক জানান, আইনজীবী কোথায় আছেন, সেটা তিনি খোঁজ নিয়ে জানাচ্ছেন। এতে বিরক্ত বিচারক পামেলা গুপ্তা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, “তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব?“আরও খবর: ‘অপরাজিতা বিল‘: রাজভবনে পাঠানো হল টেকনিক্যাল রিপোর্ট, কবে মিলবে সম্মতি!

এই সময় সঞ্জয় কান্নাকাটি করে জামিনের আবেদন করে। তার হয়ে লিগাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন। সিবিআই-কে সওয়াল করতে বলেন বিচারক পামেলা গুপ্তা। সিবিআই-এর আইনজীবী ও তদন্তকারী অফিসার কেউই উপস্থিত ছিলেন না। প্রায় ৪০ মিনিট পরে আসেন সিবিআই আইনজীবী। এর পর আদালতে ভার্চুয়াল মাধ্যমে অভিযুক্তকে হাজির করানোর প্রক্রিয়া শুরু হয়। ধৃতের আইনজীবীও সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে, ধৃতের জামিনের বিরোধিতা করে সিবিআই। ধৃত সঞ্জয়কে (Sajay Ray) ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।










Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...