Monday, June 22, 2026

বিরোধীদের চাপ, এবার সেবি দুর্নীতিতে কেন্দ্রে প্রশ্নের মুখে মাধবী?

Date:

Share post:

সেবি-র প্রধান মাধবী পুরি বাচকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি সংসদীয় কমিটির। নির্দিষ্টভাবে সেবি-র বিরুদ্ধে তদন্ত বিষয়ে আলাদা করে কিছু না বললেও যেভাবে দেশের সব রেগুলেটরি বডির কার্যকলাপ নিয়ে পর্যালোচনা করবে সংসদীয় কমিটি, সেভাবেই সেবির পদক্ষেপ নিয়ে পর্যালোচনা হওয়ার জল্পনা রাজনৈতিক মহলে। সেবি-র পর্যালোচনা হলেই স্বাভাবিকভাবে ডাক পড়বে প্রধান মাধবী পুরি বুচেরও, জল্পনা রাজনৈতিক মহলে।

সংসদের সংসদীয় কমিটির প্রধান কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল। তিনি দেশের সব নিয়ামক সংস্থাগুলির কাজকর্মের পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদে বিজেপির আসন বিরোধীরা ছিনিয়ে নেওয়ার পরই শুরু হয়েছে গণতন্ত্রের প্রতিষ্ঠা। যেখানে তদন্তের মুখে পড়তে চলেছেন সেবি প্রধানও।

সংসদীয় কমিটি ১৬৪টি দেশের নিয়ামক সংস্থার পর্যালোচনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ১৬৪ সংস্থার মধ্যেই পড়ছে সেবি। ঠিক এমন পরিস্থিতিতে এই পর্যালোচনার ডাক দেওয়া হয়েছে, যখন স্টক এক্সচেঞ্জের নিয়ামক সংস্থার প্রধানের আর্থিক দুর্নীতির একের পর এক পর্দা উঠতে শুরু করেছে। কংগ্রেসের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর প্রথমবার নতুন সংসদীয় কমিটি প্রথম আলোচনায় বসছে। প্রথমে জল জীবন মিশন নিয়ে আলোচনা হবে। তবে এই সারিতেই আসবে সেবিও।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...