Sunday, April 5, 2026

ফের নজির রোনাল্ডোর, ফুটবল কেরিয়ারে ৯০০ গোল করে ফেললেন CR7

Date:

Share post:

রেকর্ড যেন তাঁর নামে সঙ্গে অতপ্রতভাবে জরিত। মাঠ হোক বা মাঠের বাইরে। নজির গড়া যেন তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল ফুটবল কেরিয়ারে ৯০০টি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছুঁয়ে ফেললেন মাইলস্টোন । সেই সঙ্গে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি।

গতকাল নেশনস লিগে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় রোনাল্ডোর দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। সাত মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে গোল করেন দিয়েগো দালোট। তারপরে ৩৪ মিনিটে অনন্য কীর্তি। নুনো মেন্ডেসের মাপা পাস থেকে নিখুঁত শটে সিআরসেভেনের গোল। আর এই গোলের সুবাদে নজির গড়েন রোনাল্ডো। ৯০০ গোলের মাইলফলক গড়ে ফেললেন পর্তুগিজ মহাতারকা।

এই নজির গড়ার পর রোনাল্ডো বলেন, “ আমি রেকর্ডের পিছনে দৌড়ই না, রেকর্ড আমার পিছনে ছোটে । আমার কাছে এই গোলটা খুবই বিশেষ একটা মুহূর্ত। অনেক দিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছিলাম। জানতাম একদিন পৌঁছে যাব। আমি জানতাম খেলা চালিয়ে গেলে খুব স্বাভাবিক ভাবেই এই মাইলফলকে পৌঁছতে পারব।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...