Tuesday, June 23, 2026

ডাকাতি-খুনে ৫ জনের যাবজ্জীবন, ব্যারাকপুর কোর্ট চত্বরেই হুমকি ডাকাতদের!

Date:

Share post:

জিপিএস ট্র্যাক করে গ্রেফতার হয়েছিল পাঁচ ডাকাত। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালত সেই পাঁচ ডাকাতের যাবজ্জীবন সাজার ঘোষণা করল। নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার যদিও অন্তত দুজনের ফাঁসির দাবি জানিয়েছিলেন, তবে প্রমাণের অভাবে তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। সাজা ঘোষণার পরেও বেপরোয়া ডাকাতদল। আদালত চত্বরেই শুক্রবার তাদের হুমকি দিতেও দেখা যায়।

২০২৩ সালের ২৪ মে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে। ভরসন্ধ্যেয় একদল ডাকাত নীলরতন সিংহ নামে এক সোনার ব্যবসায়ীর দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। মালিকের ছেলে নীলাদ্রি সিংহ ডাকাতদের বাধা দিলে তারা এলোপাথাড়ি গুলি চালায়। নীলাদ্রির মাথায় গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলিতে আহত হন মালিক নীলরতন সিংহ সহ এক দোকানের কর্মী। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ দোকানের বাইরে ইয়ারফোনের একটি অংশ খুঁজে পায়।

সেই ইয়ারফোনের সূত্র ধরে জিপিএস ট্র্যাক করে বিহার, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে পাঁচ দুষ্কৃতীকে। এক বছরের বেশি সময় ব্যারাকপুর আদালতে মামলা চলার পরে সফি খান, জহরুদ্দিন আনসারি, রাজবীর সিং, আনসার খান সহ আর একজনকে দোষী সাব্যস্ত করে আদালত। গত শনিবার দোষী সাব্যস্ত করার পরে এই শুক্রবার তাদের যাবজ্জীবন সাজার ঘোষণা করলেন বিচারক।

তবে প্রাণঘাতি এই ডাকাতরা কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মিলল শুক্রবার আদালত চত্বরে। সেখানেই তারা হুমকি দিতে থাকে ‘দেখে নেওয়ার’। রীতিমত হাসতে হাসতে যেতে দেখা যায় তাদের। এই ঘটনায় এখনও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে নিহত নীলাদ্রির পরিবার ফাঁসির দাবি জানালেও, তা মঞ্জুর করেনি আদালত।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...