Friday, April 3, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের ঝুলিতে , হাই জাম্পে সোনা জয় প্রবীণের

Date:

Share post:

প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের ঝুলিতে। হাই জাম্পে সোনার পদক জয় প্রবীণ কুমারের। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জয় করেছিলেন প্রবীণ। এবার সোনার পদক জয় করলেন তিনি। ২.০৮ মিটার উঁচুতে লাফিয়ে সোনা জিতলেন প্রবীণ।

হাই জাম্পের টি৬৪ বিভাগে ফাইনালের তিনটি চেষ্টাতেই ১.৮৯ মিটার, ১.৯৭ মিটার, ২.০০ মিটার, ২.০৩ ও ২.০৬ মিটার পার করেন তিনি। অবশেষে ২.০৮ মিটার লাফিয়ে সোনা জয় করেন প্রবীণ । এর আগে টোকিও প্যারালিম্পিকে রুপো জিতেছিলেন ভারতীয় অ্যাথলিট।

প্রবীণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ অনেক শুভেচ্ছা প্রবীণকে। প্যারিস প্যারালিম্পিক্সে হাই জাম্পের টি৬৪ বিভাগে ফাইনালে সোনা জয়ের জন্য। ওনার একাগ্রতা, কঠোর অনুশীলনের ফল এই সাফল্য। ওর জন্য দেশ গর্বিত। ”

আরও পড়ুন- বকলকাতা লিগে দুরন্ত ছন্দে লাল-হলুদ, কলকাতা পুলিশকে হারাল ৩-০ গোলে


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...