Monday, June 15, 2026

কলকাতা লিগে দুরন্ত ছন্দে লাল-হলুদ, কলকাতা পুলিশকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে দারুণ ছন্দে ইমামি ইস্টবেঙ্গল। এদিন লিগের ম্যাচে কলকাতা পুলিশকে হারাল ৩-০ গোলে। এই জয়ের ফলে লিগের শীর্ষে চলে গেল লাল-হলুদ। এদিন দারুণ ফুটবল উপহার দেন বিনো জর্জের দল। ইস্টবেঙ্গলের হয়ে গোল বাথালা সুনীল, তন্ময় দাস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের।


ম্যাচের ৫ মিনিটের মাথায় সুনীল বাথালার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। হীরা মণ্ডল ফ্রিকিক থেকে অনেকটা উচ্চতায় নিজেকে মেলে ধরে লুপ ইন হেডে গোল করে যান সুনীল। ডিফেন্স থেকে উঠে এসে তাঁর গোল এবারের কলকাতা লিগের অন্যতম সেরা তা বলাই যায়। ১০ মিনিটে মুশারফের হেড পোস্টে লেগে ফিরে না এলে তখনই ব্যবধান আরও বাড়তে পারত। শ্যামল বেসরার পাস থেকে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন নাসিব। কলকাতা পুলিশের কৌশিকের দারুণ শট দুর্দান্ত দক্ষতায় সেভ করেন আদিত্য পাত্র। ম্যাচের ৩৫ মিনিটে তন্ময় দাসের দূর পাল্লার শট দারুণভাবে গোলে ঢুকে যায়। ডান পায়ের শট দারুণভাবে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকে লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধে চোট পেয়ে উঠে যেতে হয় আজাদকে। তাঁর জায়গায় নামেন কুশ ছেত্রী। সুপার সিক্সে নামার আগে তাঁকে রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল। ৫৯ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন জেসিন টিকে। ৬৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় লাল-হলুদ। সেখান থেকে যদিও গোল করতে পারেননি জেসিন টিকে। ডানদিকে ঝাঁপিয়ে তাঁর শট বাঁচিয়ে দেন পুলিশ গোলকিপার। ৮৮ মিনিটে কলকাতা পুলিশের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়। জেসিন টিকে-র দেওয়া থ্রু বল ধরে সোজা বক্সের মধ্যে ঢুকে পড়েন সায়ন। গোলকিপারকে টপকে বল জালে ঢুকিয়ে দেন ইস্টবেঙ্গলের এই বাঙালি ফুটবলার।

আরও পড়ুন- ডি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা আর্জেন্তিনার, আবেগঘন বার্তা মেসির


Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...