Thursday, April 9, 2026

‘অপরাজিতা বিল‘: রাজভবনে পাঠানো হল টেকনিক্যাল রিপোর্ট, কবে মিলবে সম্মতি!

Date:

Share post:

বিধানসভায় পাশ হয়ে অপরাজিতা বিল সংক্রান্ত ‘টেকনিক্যাল রিপোর্ট’ (Technical Report)  রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) কাছে পাঠানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বর পাশ হওয়া ওই বিল বুধবার রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হলেও তার সঙ্গে ওই টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি। যে কারণে রাজ্যপালের তরফে ওই বিল নিয়ে আপত্তি জানানো হয় বলে জানা গিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক বৈঠক করেন। তারপরেই এই রিপোর্ট রাজভবনের পাঠানো হয়েছে।৩ সেপ্টেম্বর বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ হওয়ার পরে তা রাজভবনে পাঠানো হয়েছে। বিল পাশের পর নিয়ম মেনে সেটি পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজভবন সূত্রে খবর, সরকারের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল বোস। এর পরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় নথি আজকের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, “আজকের মধ্যেই বিলের Technical Report চলে যাবে। অবিলম্বে পাশ করান উচিত রাজ্যপালের। অন্য রাজ্য সঙ্গে এখানকার বিষয় আলাদা। এখানে সাম্প্রতিক ঘটনায় রাজ্যবাসীর মনে যে উদ্বেগ দেখা দিয়েছে, তার জন্য দ্রুত এই বিল আইনে পরিণত করা উচিৎ। সংবিধানে সবই রয়েছে। প্রয়োজন ‘টেকনিক্যাল রিপোর্ট’ না পেলেও বিল যাচাই করে নিতে পারেন রাজ্যপাল।“ এখন কবে, রাজ্যপাল সম্মতি দেন সেটাই দেখার।










Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...