Monday, March 16, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জল্পনাই সত্যি। ফের আইপিএল-এ ফিরলেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় তাঁর পুরোনো দল রাজস্থান রয়্যালসের কোচের পদে ফিরছেন তিনি। ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দ্রাবিড়। মাঝে দু’মাস বিরতিতে ছিলেন দ্য ওয়াল। তবে আবার কোচের পদে ফিরছেন দ্রাবিড়।

২) কলকাতা লিগে দারুণ ছন্দে ইমামি ইস্টবেঙ্গল। এদিন লিগের ম্যাচে কলকাতা পুলিশকে হারাল ৩-০ গোলে। এই জয়ের ফলে লিগের শীর্ষে চলে গেল লাল-হলুদ। এদিন দারুণ ফুটবল উপহার দেন বিনো জর্জের দল। ইস্টবেঙ্গলের হয়ে গোল বাথালা সুনীল, তন্ময় দাস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের।

৩) রঙিন বিদায় জানান হল আর্জেন্তিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল নীল-সাদার দল। আর্জেন্তিনার প্রতিপক্ষ ছিলেন চিলি। আর এই ম্যাচের পর ডি মারিয়াকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান তাঁর সতীর্থেরা। বন্ধু ডি মারিয়ার বিদায় অনুষ্ঠানে আবেগঘন বার্তা আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির।

৪) রেকর্ড যেন তাঁর নামে সঙ্গে অতপ্রতভাবে জরিত। মাঠ হোক বা মাঠের বাইরে। নজির গড়া যেন তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার ফুটবল কেরিয়ারে ৯০০টি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছুঁয়ে ফেললেন মাইলস্টোন । সেই সঙ্গে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি।

৫) ডায়মন্ড লিগের ফাইনালে নামার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। ব্রাসেলসে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনাল হবে। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন-ফের কোচের পদে দ্রাবিড়, রাজস্থান রয়্যালের দায়িত্বে ভারতের প্রাক্তন কোচ

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...