Friday, June 26, 2026

R G Kar: পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক: জুনিয়র চিকিৎসকদের আর্জি অভিষেকের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আর এরই মধ্যে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলন জারি রেখে পরিষেবা সচল রাখার আবেদন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

কর্মবিরতি জেরে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পরিষেবা না দিয়ে রেফার করার অভিযোগ ওঠে। তার জেরেই পথে মারা যান দুর্ঘটনায় গুরুতরে যখন বিক্রম। যুবকের মায়ের অভিযোগ, “সঠিক সময়ে চিকিৎসা পেলে ছেলেটা বেঁচে যেত।” এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“বাইক দুর্ঘটনায় গুরুতর আহত কোন্নগরের এক যুবক কার্যত চিকিৎসা না পেয়ে মারা গেল। ৩ ঘণ্টা ক্রমাগত তাঁর রক্তপাত হয়। যদিও আমি মানছি, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য এবং বৈধ। #RGKar-এর চিকিৎসকদের কর্মবিরতির জেরেই এই পরিণতি। প্রতিরোধযোগ্য অবহেলার কারণে মৃত্যু হতে দেওয়া অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার কারণে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।” এরপরের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর্জি জানান, “আমার বিনীত অনুরোধ, পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক।”

মৃত তরুণের মায়ের আক্ষেপের পরেই এক্স হ্যান্ডেলে আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই আর জি কর-কাণ্ড নিয়ে সহানুভূতিশীল অভিষেক। এই বিষয়ে জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানান। তবে কর্মবিরতির জেরে রোগী পরিষেবা ব্যাহত, সর্বোপরি রোগী মৃত্যুর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানালেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- বিচার চাই, নৈরাজ্য নয়! গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...