Sunday, April 5, 2026

হরিপালে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, পকসো আইনে মামলার রুজু

Date:

Share post:

আর জি কর আবহের মাঝেই এবার হুগলির হরিপালে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা। টিউশন পড়ে ফেরার সময় অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ।শুক্রবার রাতে হুগলির হরিপালের (Haripal) বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকা (Gopinagar ) থেকে বিবস্ত্র এবং অর্ধনগ্ন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। পকসো আইনে মামলার রুজু করেছে পুলিশ (Haripal Police)।

নাবালিকার পরিবার সূত্রে খবর পরিবার সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়েন কিশোরী। স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখেন এলাকার মানুষ। অসংলগ্ন অবস্থাতেই নাবালিকা ছাত্রী জানান যে বাড়ি ফেরার সময় আচমকাই তাঁকে একটি চার চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এর পরের ঘটনা কিছুই মনে করতে পারছেন না ওই ছাত্রী। পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন এখনও পর্যন্ত ধর্ষণ সংক্রান্ত কোনও প্রমাণ মেলেনি। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘোলা জলে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে বামেরা। সকাল থেকে হরিপাল পুলিশ স্টেশনে SFI-DYFI এর বিক্ষোভ অভিযানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...