Thursday, June 25, 2026

অভীক-বিরূপাক্ষকে সাসপেন্ড, সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital) আবহে হাসপাতালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। প্রথম থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল সন্দীপকে সাসপেন্ড করতে হবে। সিবিআই এবং ইডি যখন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে তদন্ত করছে তখন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) তরফে শোকজ করা হলো আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তিন দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে । ব্যাখ্যা সন্তোষজনক না হলে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হবে বলেও জানা যাচ্ছে। একই সঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে থাকা অভীক দে (Avik Dey) এবং কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য বিরূপাক্ষকে বিশ্বাসকেও (Birupaksha Biswas) সাসপেন্ড করা হলো।

শনিবার সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সির (ED ) গোয়েন্দারা সন্দীপের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।ইতিমধ্যেই ক্যানিং-এ আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের একটি বাংলার হদিশ পাওয়া গিয়েছে, যেখানে সুইমিং পুল এবং বেশ বড় বাগান রয়েছে। আর এবার শহরেই আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলল। বেলেঘাটায় যে চারতলা বাড়িতে সন্দীপ ঘোষ থাকেন, তার অদূরেই রয়েছে সন্দীপের আরও দুটি ফ্ল্যাট। বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন একটি আবাসনে দুটি ফ্ল্যাটই যে সন্দীপের তা নিশ্চিত করেছেন আবাসনের কেয়ারটেকার।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...